সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


নানুপুর মাদরাসার মহপরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী অসুস্থ। বর্তমানে চট্টগ্রাম হালিশহরের আল মানাহেল হসপিটালে চিকিৎসাধীন আছেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন নানুপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম।

মাওলানা রফিকুল ইসলাম জানান, গত রোববার (১৮ এপ্রিল) তার গায়ে সামান্য জ্বর দেখা দিলে মাদরাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অতঃপর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে চট্টগ্রামের আল-মানাহেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইব্রাহিম খলিলের নেতৃত্বে বিশেষজ্ঞ টিম এর তত্ত্বাবধানে আছেন তিনি।

এদিকে তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ