শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দিল্লিতে অক্সিজেনের অভাব, লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সিজেনের অভাবে যখন দমবন্ধ পরিস্থিতি ও হাসপাতালের মর্গে জায়গা খালি নেই ঠিক তখনই আবারও লকডাউন বাড়ানো হলো ভারতের দিল্লিতে। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কায় লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতের রাজধানীতে রাজধানীর হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। এই অবস্থায় দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হলো। আজ রোববার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, রাজধানীতে আগামী ৩ মে সোমবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছেল, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে।

হাসপাতালগুলোর অবস্থা, অক্সিজেন নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্মকর্তারা। এই অবস্থায় লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই আরও বাড়ত। তেমনটা হলে রাজধানীর স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তারা।

উল্লেখ্য, দিল্লিতে গতকাল শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। রাজধানীতে সংক্রমণের হার দাঁড়িয়ে ৩২.২৭ শতাংশে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ