শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

কাপড়ের মাস্ক ব্যবহারে বিশেষ সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস থেকে সুরক্ষায় অনেকেই কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করে থাকেন। কিন্তু পরার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত নইলে বিপদ।

১. মাস্ক পরা বা খোলার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সাবান বা স্যানিটাইজার দুটো দিয়েই ধুতে পারেন। মাস্কের কোথাও কোনও ছিদ্র বা ছেঁড়া অংশ রয়েছে কি না, দেখে নিতে হবে ভালো করে।

মাস্ক পরার পর মুখ, নাক এবং থুতনি সম্পূর্ণভাবে ঢাকা রেখেই বাইরে বেরুন। ঘন ঘন মাস্ক হাত দিয়ে না ছোঁয়াই ভালো। আর যদিও বা মাস্ক খুলতে হয় বা ঠিক করতে হয়, তা কানের পাশে অথবা মাথার পেছন দিক থে‌কে মাস্কের বন্ধনী ধরে খুলতে পারলে ভালো হয়।

২. সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রে একটা সমস্যা হলো যে তা এক বার পরার পরই ডাস্টবিনে ফেলে দিতে হয়। তবে কাপড়ের মাস্ক পুনর্ব্যবহারযোগ্য। মাস্ক ভিজে না গেলে, নোংরা না হলে খোলার পর তা পরিষ্কার প্যাকেটে রেখে দেওয়া যাবে। ব্যবহার করতে চাইলে সাবান বা ডিটারজেন্টে ভিজিয়ে ধুয়ে নেবেন সেটি।

৩. সংক্রমণ এড়াতে তিনটি স্তরে আলাদা রকমের কাপড় দিতে হবে। মাস্কের যে অংশটি ভেতরের দিকে থাকবে, তাতে সুতির কাপড় ব্যবহার করবেন। কারণ তা মুখ থেকে নির্গত ড্রপলেটস দ্রুত শুষে নিতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ