শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

রমজানে ইবাদাতে প্রাণ ভেজাতে খাবারে দরকার বাড়তি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম: রোযায় একটু অসতর্ক হলেই বিভিন্ন রোগে আক্রান্ত হই। বিশেষ করে খাবার-দাবারের অনিয়মে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেক্ষেত্রে কিছু টিপস মেনে চললে সুস্থ থাকা যায় -

ইফতারে পরিমিত পানি পান করা: সারাদিন অভুক্ত অবস্থায় থাকার পর, প্রচুর পরিমাণে পানি পিপাসা পায়। ঠিক ইফতারের সময় আমরা গোগ্রাসে পানি পান করতে থাকি। যার ফলে আমরা আর রাতের খাবার খেতে পারি না। হজমে সমস্যা হয়। রুচি চলে যায়। তাই ইফতারের আইটেমের সাথে সামঞ্জস্য রেখে পানি পান করা উচিত। ইফতারের সময় থেকে সেহরি অবধি অল্প অল্প করে পানি পান করব।

দ্রুত খাওয়া পরিহার করা: রোজা রাখার দরুন ক্ষুধা লাগে। কোনো বাঁছ-বিচার ছাড়াই দ্রুত খাবার খাই। এটা মোটেও উচিত না। গবেষণা বলছে চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে খেতে। যেন খাবারগুলো হজমে অসুবিধা সৃষ্টি না করে। চিবিয়ে খেলে খাবারের স্বাদ পাওয়া যায়,সেই সাথে ডায়েট ও ঠিক থাকে।

পুষ্টিকর খাবার খাওয়া: রমজানে বিশেষ করে ভাজা-পোড়া খাওয়া হয়; যা মোটেও উচিত নয়। এইসব ভাজা-পোড়া ইফতার আমাদের শরীরে এসিডিটি তৈরি করে। যার ফলে আমরা পেটের পীড়ায় ভুগি। ভাজা-পোড় খাবার পরিহার করে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই এই রমজানে। পুষ্টিকর খাবারের মধ্যে শাকসবজি ফলমূল অন্যতম।

ইফতারের পরবর্তী সময়ে বিশ্রাম: ইফতার পরবর্তী সময়ে ভুল করেও আমরা শরীর চর্চায় লিপ্ত হব না। কেননা ব্যায়ামে রক্তপ্রবাহ বেড়ে যায়, হজমে অসুবিধা হয়। ইফতারের পর কমপক্ষে ১ ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। ডান কাথ হয়ে সুয়ে থাকলে খাবার তারাতাড়ি হজম হয়, সেই সাথে শরীরের ক্লান্তিকর ভাব চলে যায়। মনটাও প্রফুল্ল হয়ে উঠে।

লেখক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ