শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মির্জা কাদের অনুসারীদের মামলায় কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রাম, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করেছে বলে জানা গেছে।

আটকরা হলেন- সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩),বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)।

আটক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত। শনিবার নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক তিন আসামির নামে একাধিক মামলা রয়েছে। তবে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো হবে।

এদিকে কোম্পানীগঞ্জ থানার সামনে গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মেয়র মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ