রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ অনুষ্ঠিত জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ভানুয়াতুতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

মশার উপদ্রব কমাতে বাড়িতে লাগান এই ৪টি গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চারিদিকে ক্রমাগত বাড়ছে মশার উৎপাত। মশা তাড়ানোর স্প্রে, কয়েল, ব্যাট কোন কিছুতেই মশা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আর এগুলোর শরীরের উপর খারাপ প্রভাব রয়েছে। তবে এমন কয়েকটি গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে, তার গন্ধে পালাবে মশা। দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি গাছ।

ল্যাভেন্ডার: সাধারণত এই গাছের চার পাশে মশাসহ অন্য কোন পোকামাকড়ই দেখতে পাওয়া যায় না। গন্ধের কারণেই পোকারা এই গাছ থেকে দূরে থাকে। বাড়ি থেকে মশা তাড়াতে তাই এই গাছ লাগাতে পারেন।

গাঁদা: শুধুমাত্র ফুলের কারণে নয়, এই গাছ বাগানে রাখার অন্য একটা বড় কারণও আছে। গাঁদার গন্ধে মশা-সহ বহু পোকামাকড় পালায়। আপনার বাগানে বা বারান্দায় এই গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না।

রোজমেরি: মশলা হিসেবে ব্যবহার রোজমেরির কদর অনেক। এর পাতার গন্ধে শুধু মশা নয়, আরও বেশ কিছু পতঙ্গ পালায়।

ব্যাসিল: মশলা হিসেবে এই গাছটির পাতাও খুব জনপ্রিয়। এর পাতার গন্ধেও মশার অস্বস্তি হয়। তাই এরা কাছে আসে না। তবে এর বেঁচে থাকার জন্য একটু ভেজা পরিবেশ দরকার। আবার একই সঙ্গে দরকার রোদও। ফলে জায়গা মতো লাগাতে হবে এই গাছ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ