সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় নতুনবাগ মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেমেদ্বীন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসা, রামপুরা, ঢাকার প্রধান মুফতি ও শায়খুল হাদিস সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রোগ মুক্তি কামনা করে আজ বুধবার(২৪ মার্চ) বাদ ফজর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসসহ সকল রোগীদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

মুফতি ওয়াক্কাসের ছেলে মুফতি রশিদ বিন ওয়াক্কাস, মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নাসির উদ্দিন, মুফতি কামরুল হাসান, যশোরের মুফতি কামরুজ্জামান কাসেমী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি আম্মার আহমদ, মুফতি নুরুল্লাহসহ মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসল্লিগণ দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের স্বাস্থ্যের অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার, ২৩ মার্চ, রাত ৮টায় রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ