সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

মুফতি ওয়াক্কাসের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন শায়খ জিয়া উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বর্ষীয়ান আলেমে দীন, আল হাইআতুল উলিয়ার কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর রোগমুক্তির জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

এক বিবৃতিতে তিনি বলেন, দেশ ও মিল্লাতের এই ক্রান্তিলগ্নে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ আলেমের ছায়া আমাদের জন্য আল্লাহর বিশেষ নেয়ামত। ইসলাম ও দেশের জন্যে মুফতি ওয়াক্কাসের অনেক খিদমাত আছে। আমরা সবাই কায়মনোবাক্যে বর্ষীয়ান এ আলেমের জন্য দোয়া করা দরকার। আল্লাহ তায়া’লা যেনো তাঁকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন।

শায়খ জিয়া উদ্দীন মঙ্গলবার নিজ প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে মুফতি ওয়াক্কাসের সুস্থতা কামনায় আসাতিজা ও তালাবাদের নিয়ে বিশেষ মুনাজাত করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ