বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

মিয়ানমারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে ২০ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর হাতে এবার মারা গেল সাত বছর বয়সী এক শিশু। এ নিয়ে গত ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২০ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (২৩ মার্চ) জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে ছোট্ট শিশুটিকে। আন্তর্জাতিক শিশু সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে দেশটিতে চলমান বিক্ষোভে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

এদিনও বিভিন্ন জায়গায় সামরিক সরকার বিরোধী বিক্ষোভ হয়। মিয়ানমারের পাশাপাশি অন্যান্য দেশেও বিক্ষোভ হয়।

এদিন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জান্তা সরকার। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দেশটির ইয়াংগুন প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ফিয়ো মিন থেইন। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, নিজ হাতে সু চিকে মার্কিন ডলার ও সোনা দিয়েছেন তিনি।

ফিয়ো মিন থেইন বলেন, সু চির বাসায় আমি কয়েকবার গেছি। আমার নিজের কাজ করার জন্য তাকে বিভিন্ন সময় উপহার দিয়েছি আমি। সব মিলিয়ে ছয় লাখ মার্কিন ডলার ও ২৫ পাউন্ডের বেশি সোনা তার হাতে দেয়া হয়েছে।

ওই সংবাদ সম্মেলনে মিয়ানমার জুড়ে চলমান অগ্নিসংযোগ ও সহিংসতার জন্য বিক্ষোভকারীদেরই দোষ দেয় জান্তা সরকার। একইসঙ্গে সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ