সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

ফের মাদরাসা শিক্ষার্থীকে প্রহারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের রামপালে ফের মাদরাসা শিক্ষার্থীকে প্রহারের অভিযোগে সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) রাতে রামপালের শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে তাকে আটক করে।

তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে। এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা মো. মনি শেখ বাদী হয়ে শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনির বিরুদ্ধে মামলা করেন।

আহত শিক্ষার্থী মো. শুকুর শেখ (১১) শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।

থানা পুলিশ জানায়, রোববার (২১ মার্চ) সকালে পড়াশুনার না করার অপরাধে মাদরাসার শিক্ষার্থী মো. শুকুর শেখকে প্রহার করেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন। শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালো। সে বাড়িতে রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের মামলায় মাদরাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ