সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাসকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে সাবেক মন্ত্রী, আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাসকে।

বর্তমানে এম্বুলেন্সযোগে ঢাকার পথে আছেন তিনি। সাথে রয়েছেন তার ছেলে মুফতি রশীদ ওয়াককাস। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন গুলিস্তান পীর ইয়ামেনী মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি জানান, আজ রাতেই ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হবে তাকে। গলায় ফুঁসফুঁস ধরা পড়েছে তার। যশোরে করোনা টেষ্টের পর করোনার ফলাফল নেগেটিভ এসেছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তির জন্য বলেছেন তার দায়িত্বে নিয়োজিত থাকা চিকিৎসক। এজন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এদিকে তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ