সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

আগামীকাল বাদ জোহর আল্লামা নোমান ফয়জীর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জীর জানাজা আগামীকাল বাদ জোহর মেখল মাদরাসা অনুষ্ঠিত হবে। এর আগে আজ সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

জানা গেছে, গতকাল রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিলো তার। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি। এরপর আজ ইন্তেকাল করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এ উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী।

এদিকে দেশবাসীর কাছে আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী বাবার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ