রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

‘জনগণ-পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি এখন জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির অপরাজনীতির ষোল আনাই জনগণ এখন বুঝে ফেলছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না বরং বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে।

গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে, তা মেনে নেওয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে-বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখী রাজনীতিই বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।

সরকার না-কি আল জাজিরার প্রতিবেদনে বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ সত্যি নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বলেছে আল জাজিরার আজগুবি প্রচারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ