শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

স্বর্ণ-রুপার দামে নতুন নিয়ম আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও মজুরিসহ স্বর্ণালংকাররে দাম নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা। ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকার দাম বাস্তবায়ন হলে ২২ ক্যারেট বা ভালো মানের এক ভরি স্বর্ণের দাম প্রায় ৮০ হাজার টাকা হবে।

এখন বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার দাম ৭২ হাজার ৬৬৬ টাকা। প্রতি গ্রামের দাম ৬ হাজার ২৩০ টাকা। এর সঙ্গে ২৫০ টাকা মজুরি যোগ হবে। মজুরিসহ প্রতি গ্রাম স্বর্ণের দাম হয় ৬ হাজার ৪৮০ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট ধরলে প্রতি গ্রামের দাম হবে ৬ হাজার ৮০৪ টাকা। এভাবে এক ভরির স্বর্ণালংকারের দাম হবে ৭৯ হাজার ৩৬১ টাকা।

জানা গেছে, ভ্যাট আদায়ের জন্য ঢাকায় বিভিন্ন জুয়েলার্সে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানো হয়েছে। ঢাকার বাইরে অনেক জুয়েলার্সের দোকানে ইএফডি মেশিন বসানো হয়নি। সেখানে ভ্যাট ও মজুরিসহ স্বর্ণালংকার দাম নির্ধারণ হলেও ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ