শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

খালি পেটে ‘গ্রিন টি’ যেসব ক্ষতির কারণ হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষজ্ঞদের মতে খালি পেটে গ্রিন টি খাওয়া একেবারেই ঠিক নয়। কারণ এতে শরীরে নানা ধরনের ক্ষতি হয়। যেমন-

১. খালি পেটে গ্রি টি খেলে এতে থাকা ট্যানিন উপাদান পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে তোলে । ফলে পেট ব্যথা হয়। এছাড়া খালি পেটে এটি খেলে কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত অ্যাসিডের ফলে বমিভাব অনুভূত হতে পারে।

২. পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত রোগীদের সকালে গ্রিন টি না পান করার পরামর্শ দেওয়া হয়। কারণ এ সময় গ্রি টি খেলে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে।

৩. খালি পেটে গ্রিন টি খেলে আয়রন শোষণ-এর ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের গ্রিন টি খাওয়া উচিত নয়।

৪. খালি পেটে গ্রিন টি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। গ্রিন টি-তে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে, যা কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। ফলে রক্তচাপ এবং হৃদস্পন্দন বেড়ে যায়, যা হৃদরোগে আক্রান্তদের জন্য মোটেও ভালো নয়।

বিশেষজ্ঞরা বলছেন, সকালে গ্রিন টি খাওয়া ভালো তবে তা স্ন্যাক্সের সাথে। গ্রিন টি খেলে সঙ্গে বিস্কুট, ফল বা অন্য কিছুও খাওয়া উচিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ