শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

এসব খাবার কখনোই দুধের সঙ্গে খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরের পুষ্টির জন্য দুধের তুলনা নেই। কিন্তু সেই পুষ্টির সঙ্গে যদি ভুল খাবার খাওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। অনেকেই দুধের সঙ্গে চকলেট, কখনো বা ফল মিশিয়ে খান। কিন্তু সেই সব খাবার কতটা স্বাস্থ্যসম্মত ? এ ব্যাপারে আয়ুর্বেদিক চিকিৎসায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেমন-

দুধ ও টকদই : দুধ -টকদই একসঙ্গে খেলে হজম হয় না। এছাড়াও টকদইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না। দই শরীরকে ঠান্ডা রাখে। এমনকী পরোটা জাতীয় খাবারের সঙ্গেও দই খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

দুধ ও ডিম : উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হল দুধ। এটি ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজেরও উৎস। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী ডিম ও দুধ একসঙ্গে খাওয়া ঠিক নয়। কারণ দুটি খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হয়। এছাড়া দুধের সঙ্গে যে কোনও তেলেভাজা খাবার খেলেও তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে।

কলা ও চেরি : কলা ও চেরি কখনই দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া ঠিক নয়। তাহলে হজমজনিত সমস্যা বাড়ে।

দুধ ও ইস্টজাতীয় খাবার : দুধ সবসময় টাটকা খাওয়ার চেষ্টা করুন। চাইলে দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন কিন্তু ইস্টজাতীয় খাবার ভুল করেও দুধের সঙ্গে মিশিয়ে খাবেন না।

দুধ ও লেবু : দুধ খাওয়ার পরে ভুলেও টকজাতীয় কোনো জিনিস যেমন-লেবু খাবেন না। এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়ে, যা থেকে পেটেরও সমস্যা হয়।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ