শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অযোধ্যায় মসজিদ নির্মাণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে দেশের পতাকা উড়িয়ে এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একরের প্লটে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্টের সদস্যরা এই নির্মাণের কাজ করবেন।

মঙ্গলবার সকালেই নির্মাণস্থলে হাজির হন আইআইসিএফ ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি ও অন্য সদস্যরা। সকাল পৌনে ৯টা নাগাদ পতাকা উড়িয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন ফারুকি। নির্মাণস্থলের কাছে বৃক্ষরোপণও করা হয়।

এক সাক্ষাৎকারে ফারুকি বলেন, ‘নির্মাণস্থলের মাটি পরীক্ষণের মধ্য দিয়েই এই কাজ শুরু করেছি। সুতরাং বলা যেতেই পারে মসজিদ নির্মাণের প্রথম পর্বের কাজটা আমরা শুরু করে দিলাম।’

তিনি বলেন, ‘মাটি পরীক্ষার রিপোর্ট চলে এলে এবং মসজিদের নকশা অনুমোদন পেলেই পাকাপাকিভাবে নির্মাণকাজ শুরু করব।’ মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। সবাইকে আহ্বান করা হয়েছে মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করতে। অনেকেই এরই মধ্যে অর্থ দান করেছেন বলে জানান ফারুকি।

ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) সম্পাদক আতাহার হুসেন জানান, ধান্নিপুরে বরাদ্দ জমিতে মসজিদ ছাড়াও থাকবে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, অত্যাধুনিক লাইব্রেরি, গবেষণাকেন্দ এবং কমিউনিটি কিচেন।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষার লক্ষ্যে নতুন মসজিদের যাবতীয় কাজকর্ম হবে সৌরশক্তিতে। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা গড়ে তুলতে অর্ধেক জমিতে হবে সবুজায়ন। তাতে থাকবে পৃথিবীর নানা প্রান্তের বিপন্ন বনাঞ্চলের গাছ।

এই প্রকল্পের প্রথম ধাপে মসজিদের পাশাপাশি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে বলে আইআইসিএফ নেতারা জানিয়েছেন।

ট্রাস্টের সম্পাদক আতাহার হুসেন বলেন, হাসপাতাল চত্বরে সবার খাবার ব্যবস্থার জন্য একটি রান্নাঘরও নির্মিত হবে। প্রতি দিন এক হাজার মানুষের পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ