বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রায় ৩৫০ বছর আগের শর্শদির মুবারক শাহ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদনান হায়দার।।

ফেনী জেলা সদরের শর্শদি ইউনিয়নের শর্শদির দারুল উলুম জামেয়া ইসলামিয়া মাদরাসায় এই মসজিদটি অবস্থিত।

ফেনীর সর্বপ্রাচীন এই শর্শদি মাদ্রাসার মূল মসজিদের পাশেই মোঘল স্থাপনার অপূর্ব এক নিদর্শন এটি। শর্শদি মাদ্রাসা মসজিদ ১১০০ হিজরির প্রথম ভাগে নির্মিত হয়। বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় ৩৫০ বছর আগের এই মসজিদটির গায়ে লতা পাতা দিয়ে অঙ্কন করা হয়েছে সুনিপুন হাতে।

গম্বুজের নিচে রয়েছে শৈল্পিক আবহ। দারুন কারুকার্যময় এই মসজিদের সম্মুখে দুপাশে রয়েছে দুটি ক্ষুদ্র আকৃতির মিনার। ৩ টি গম্বুজ বেষ্টিত এই মসজিদের ঢোকার সম্মুখে দুপাশে রয়েছে দেয়াল ও চুন সুরকির শৈল্পিক আবহে নির্মিত দুটি ক্ষুদ্র আকৃতির মিনার।

বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে স্থাপত্য কলার অপূর্ব নিদর্শন সমৃদ্ধ অসংখ্য মসজিদ। নানা কালে নানা শতাব্দিতে নির্মিত এই মসজিদ সমূহ বহন করে বাংলার ঐতিহ্যবাহী অমূল্য ইতিহাস, ঐতিহ্য, শিল্প। তার মধ্যে অন্যতম একটি পুরাকীর্তি হলো এই শর্শদি মাদ্রাসা মসজিদটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ