সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার-ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিয়েছে টুইটার এবং ফেসবুক।

সেই সঙ্গে টুইটারের তরফে হুঁশিয়ারিও দিয়ে বলা হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।

সাময়িক ভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। এক বিবৃতি জারি করে টুইটার জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘনটার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প যা আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসির বিরোধী।

বুধবার ওয়াশিটন ডিসিতে মার্কিন সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে ভবনে হামলা চালায় ট্রাম্পের কয়েক হাজার সমর্থক।

দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ