সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পরিবেশ রক্ষায় পাটের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ রক্ষায় পাটের বিকল্প আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছে সরকার। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র টেক্সটাইল কৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরের কাউন্সিল হলে ‘স্ট্র্যাংদেনিং অব জুট ফাইবার ফর কম্পোজিট অ্যাপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ ও অর্থনীতি বাঁচাতে বাংলাদেশে পাট উৎপাদন ও পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। পলিথিন ও পেট্রোলিয়াম পণ্য আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ সময়ে পঁচনশীল পাটের বিকল্প ভাবার সুযোগ নেই। জনগণের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে দৃষ্টি দেওয়া উচিৎ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পাটকে বলা হত, সবচেয়ে অর্থকরি ফসল। সেই পাট আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের পাটের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি পাটপণ্যের বহুমুখী উৎপাদনও বাড়াতে হবে। পাটকে সোনালী আঁশ বলা হয়, সেই পাটকে যেন আবার সেই জায়গায় আমরা নিয়ে আসতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মুহা. আবদুস সবুর, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মুহা. মোজাফফর হোসেন এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মুহা. নূরুল হুদা, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মুহা. নূরুজ্জামান, আইটিইটি প্রেসিডেন্ট প্রকৌশলী মুহা. শফিকুর রহমান, আইইবি টেক্সটাইল কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এস এম সিরাজুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ