সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নূরানী পদ্ধতির মাধ্যমে কুরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান, শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মুসলিম শিশুদের স্বল্প সময়ে সহজে কুরআন শিক্ষার একটি সফল পদ্ধতির নাম হলো নূরানী পদ্ধতি। বর্তমান সময়ে এই পদ্ধতির মাধ্যমে আল কুরআনের শিক্ষা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।

গতকাল ৫ জানুয়ারি মঙ্গলবার হাটহাজারী পৌরসভাস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কার্মক্রমে সন্তষ্টি প্রকাশ করে আল্লামা বাবুনগরী বলেন, এই বোর্ড হাটহাজারী মাদরাসার অধীনে পরিচালিত একটি আদর্শ ও উন্নত বোর্ড।পড়ালেখার মান ভাল থাকায় পুরো বাংলাদেশে এর সুনাম সুখ্যাতি রয়েছে। এ বোর্ডের সিলেবাস তথা পাঠ্যসূচির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। উম্মুল মাদারিস হাটহাজারীর সাথে সম্পৃক্ত থাকায় এ বোর্ডের অবস্থান বহু ঊর্ধ্বে।

নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বোর্ডের এই নব নির্বাচিত চেয়ারম্যান বলেন, মহাগ্রন্থ আল-কুরআনের খেদমতে নিয়োজিত থাকা পরম সৌভাগ্যের ব্যাপার৷তাই এই শিক্ষকতাকে পেশা হিসেবে নয় কুরআনের খেদমত হিসেবে গ্রহণ করবেন। পিতৃস্নেহে কোমলমতি শিশুদের পড়াবেন এবং সর্বদা ছাত্র-ছাত্রীদের পড়া লেখার উন্নতি সাধনের জন্য ফিকির করবেন।কোন ছাত্র পড়া লেখায় অমনোযোগী হলে তাকে পিতৃসুলভ আচরণে বোঝাবেন। মনে রাখবেন আপনাদের হাত ধরেই আগামী প্রজন্মের উত্থান ঘটবে।

নুরানী মাদরাসায় মুসলিম কচিকাচা শিশুদের বিশুদ্ধভাবে কুরআনের শিক্ষায় শিক্ষিত করলে ভবিষ্যত প্রজন্মকে আদর্শ ও উন্নত জাতিরূপে গড়ে তোলা সহজ হবে৷প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকায় গিয়ে এখলাছ ও নিষ্ঠার সাথে কুরআনের খেদমতে নিয়োজিত হবেন। বেতন কম বেশির পিছনে না পড়ে কুরআনের খেদমতে লেগে থাকবেন। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মেহনত করলে এই নুরানী পদ্ধতির মাধ্যমে সর্বত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন, প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ খান, মাওলানা মুহাম্মদ এমদাদ,মাওলানা মুহাম্মদ মনজুর,মাওলানা আবুল হাসেম,মাওলানা এনাম,মাওলানা হেলালুদ্দীন, মাওলানা আনিছুল ইসলাম মাহমুদ,মাওলানা জামিল আহমদ,মাওলানা মাসুদ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ