বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৮ কোটি ৬১ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ভাইরাসে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৬১ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৬১ লাখ ২ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৮ লাখ ৬০ হাজার ৪২৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৩৭৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৮৮৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৭ লাখ ৫৪ হাজার ৫৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯৬ হাজার ৫৯১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ