সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা থেকে মুক্তি পেতে প্রতিদিন কোরআন খতম করছেন ৩০ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা থেকে মুক্তি পেতে প্রতিদিন কোরআন খতম করছেন ৩০ জন হাফেজে কুরআন। দেশের পঞ্চগড় জেলার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মুফতি আহমাদুল্লাহ মাসরূরের নেতৃত্বে এ ৩০ জন হাফেজ প্রতিদিন এক পারা করে ৩০ পারা কোরআন তেলাওয়াত করে আসছেন।

গত বছরের মার্চে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই তারা প্রতিুিদন নিয়মিত এক খতম করে তেলাওয়াত করেছেন। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত করোনা বিষয়ক এক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায় ২২৪তম কোরআন খতম করেন এসব হাফেজ। এ নিয়ে বিশেষ মোনাজাতের পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন উপহার হিসেবে হাফেজদের হাতে একটি করে পাঞ্জাবি তুলে দেন।

পরে জেলা প্রশাসন ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান। এতে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচলক শামীম সিদ্দিক। অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুস সামাদ। এতে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি আহমাদুল্লাহ মাসরূর, সাবেক পেশ ঈমাম মুফতি আ ন ম আব্দুল করিমসহ বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি আহমাদুল্লাহ মাসরূর বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে দেশ ও জাতিকে করোনা মহামারি থেকে রক্ষায় বিশেষ প্রার্থনা করা হচ্ছে। আমরা ৩০ জন হাফেজকে নিয়ে একটি দল গঠন করেছি। গত বছরের মে মাসের ২৭ তারিখ ৩০ জন হাফেজ এক পারা করে প্রথম ৩০ পারা অর্থাৎ এক খতম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর প্রতিদিন এভাবে এক খতম করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ