মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশ-জাতির কল্যাণে কওমি মাদরাসার অবদান অনস্বীকার্য: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশ ও জাতির কল্যাণে কওমী মাদরাসা ও উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন বা শান্তির বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছিলেন। নবুওয়াত প্রাপ্তির পর ইলমে ওহীর মাধ্যমে আইয়্যামে জাহিলিয়্যাত বা বর্বরতার যুগের নিকৃষ্ট মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন। তাদের অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলোকে নির্মল ও পরিশুদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, বর্বরতার যুগের সেই মানুষগুলোকে সরল সঠিক পথ সীরাতে মুস্তাকিমের উপর ফিরিয়ে আনার জন্য মক্কায় দারে আরকম এবং মদীনায় আসহাবে সুফফা মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রচলিত কওমী মাদরাসা সমূহ সেই দারে আরকম আর সুফফা মাদরাসার শাখা। কওমী মাদরাসা সমূহ মুসলিম উম্মাহর ঈমান আকিদা সংরক্ষণের মজবুত দূর্গ। প্রতিষ্ঠালগ্ন থেকে কওমী মাদরাসা দেশ ও জাতীর বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে কওমী মাদরাসা ও ওলামায়ে হক্কানির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ও থাকবে।

এর আগে আজ ১জানুয়ারি (শুক্রবার) সকালে হাটহাজারী মাদরাসার এ বার্ষিক মাহফিল শুরু হয়। মাহফিলে উদ্বোধনী বক্তব্যে দেন জামিআর মজলিসে ইদারী‘র প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী। আলোচনা করেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, হজরত মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড.আফম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতী আব্দুল হালিম বোখারী, মাওলানা লোকমান, মাওলানা খোবাইব, মুফতী হাবীবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা সাআদাত, মাওলানা নূরুল আবছার, মাওলানা আজীজুল হক আল-মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ