সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত রহ. এর স্মারকগ্রন্থে প্রবাসীদের লেখার সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিয় প্রবাসী!
শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হোসাইন রহ. স্মারকগ্রন্থে আপনিও লিখুন

বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার আধুনিক পদ্ধতি নূরানীর প্রবর্তক, নূরানী তালিমুল কোরআন বোর্ডের প্রতিষ্ঠাতা, শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হোসাইন রহ.-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মারকগ্রন্থের কাজ এগিয়ে চলছে। স্মারকটি প্রকাশে কাজ করছে টিম আওয়ার ইসলাম। দেশের বাছাই করা আলেমদের মতামত, মূল্যায়ন ও স্মৃতিকথা ইতোমধ্যে আমাদের কাছে এসেছে। আরও গুরুত্বপূর্ণ কিছু মূল্যায়নধর্মী লেখা প্রক্রিয়াধীন আছে। স্মারকগ্রন্থে প্রবাসী আলেম এবং কোরআনপ্রেমীদের লেখা প্রবন্ধ-নিবন্ধন ও স্মৃতিকথাও থাকবে।

কোরআনের খেদমতে নিবেদিতপ্রাণ এই মুজাদ্দিদ আলেমের ওপর প্রবাসীদের মূল্যবান লেখা, স্মৃতিকথা কিংবা মতামত আমাদের স্মারকগ্রন্থকে আরও সমৃদ্ধ করবে। এজন্য প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে আমাদের বাধিত করবেন। শ্রুতিলিখনের ব্যবস্থাও আছে। লেখা পাঠানোর ঠিকানা: newsourislam24@gmail.com হোয়াটসঅ্যাপ: ০১৯১৭ ৩৭৫২৯৯

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ