সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আলেমদের মাঝে কোনো বিভক্তি দেখতে চাই না: মহিউদ্দিন ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির এই দুর্দিন ও কঠিন সময়ে হেফাজতে ইসলামসহ সকল উলামায়ে কেরামের মাঝে ঐক্যের বিকল্প নেই। ইসলামবিরোধী অপশক্তিগুলো আমাদের অনৈক্যের সুযোগে মাথা চাড়া দিয়ে উঠেছে‌। তাই ইসলাম ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামবিরোধী অপশক্তিগুলোর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ক্যালেন্ডারের মোড়কউন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়তের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জমিয়ত নেতা মুফতি আবু সাঈদ, মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন,সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, প্রচার সম্পাদক আরাফাত হোসাইন, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল মুত্তাকিন ও সাইফুর রহমান প্রমুখ।

মাওলানা মহিউদ্দিন ইকরাম আরো বলেন, ইসলাম ও দেশবিরোধী ছায়াছবি ‘কমান্ডো’ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ছবির মাধ্যমে বাংলাদেশকে পুরো বিশ্ব জঙ্গি দেশ হিসেবে জানবে। এই ছবির প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ