সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন। সাংবাদিকদের উদ্দেশে বলেছেন হেফাজতে ইসলাম, বাংলাদেশ এর আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

তিনি বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির সম্পদ, দেশের যে কোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে। তাদের সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয়, তাতে আমি কিছু মনে করব না।’ আমার বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ করবেন বলে জানান তিনি।

গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হেফাজত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম ইমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ইমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সব কিছু থাকবে।

ওই মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী প্রমুখ।

পরে হেফাজত আমির আজকের হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ