মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দুর্নীতি ও জবাবদিহিতার প্রশ্নে কোনো আপোস করবো না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি এবং জবাবদিহিতার সঙ্গে আপোস করবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ দুটি ইস্যু বাদে যেকোনো ইস্যুতে তিনি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি। এমন কথা তিনি বার বার বলছেন। কিন্তু তাকে ‘সিলেক্টেড’ প্রধানমন্ত্রী আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

এরই মধ্যে তারা আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত ইমরান খানকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে তিনি পদত্যাগ না করলে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ করার হুমকি দিয়েছে পিডিএম। তার আগে গণপদত্যাগের হুমকি দিয়েছে তারা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

এরই মধ্যে ইমরানের ওপর চাপ সৃষ্টির জন্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) দু’জন পার্লামেন্ট সদস্য জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন মুহাম্মদ সাজ্জাদ এবং মুর্তজা জাভেদ আব্বাসি। কিন্তু তাদের এমন চাপে নত না হয়ে মঙ্গলবার কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

এ জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সঙ্গে সাক্ষাত করেছেন ইমরান খান। তিনি স্পিকারকে পার্লামেন্টের বিধান অনুসরণ করতে বলেছেন পদত্যাগের বিষয়ে। তিনি এও বলেছেন, এ বিষয়টিতে ব্যবস্থা নেয়ার পুরো এখতিয়ার স্পিকারের।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদি ওই দু’জন এমপি সাত দিনের মধ্যে জাতীয় পরিষদের সচিবালয়ের সঙ্গে যোগাযোগ না করেন তাহলে তাদের পদত্যাগপত্র গৃহীত হবে। স্পিকার বলেছেন, তিনি কোনো চাপের কাছে নতজানু হবেন না। তাকে ভয় দেখানো যাবে না অথবা ব্লাকমেইল করা যাবে না।

গত ১৪ ডিসেম্বর ওই দু’এমপির পদত্যাগপত্র গ্রহণ করে জাতীয় পরিষদের সচিবালয় তাদের নামে দুটি চিঠি ইস্যু করে। এতে তাদেরকে পদত্যাগের বিষয়ে সাত দিনের মধ্যে সশরীরে সচিবালয়ে উপস্থিত হয়ে নিশ্চিত করতে বলা হয়।

পার্লামেন্টের রীতি অনুযায়ী, যদি সংশ্লিষ্ট এমপি পদত্যাগের দু’দিনের মধ্যে সচিবালয়ে উপস্থিত হয়ে যোগাযোগ না করেন তাহলে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে গণ্য হবে। কিন্তু ওই দুই এমপি ঘটনার ৫ দিন পেরিয়ে যাওয়ার পরও সচিবালয়ে যোগাযোগ করেননি।

এ বিষয়ে আলোচনাকালে স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী ইমরান খানকে সাংবিধানিক বিষয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি পদত্যাগের এ ইস্যুতে আইনী বিশেষঞ্জদের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, ওই দুই এমপি পদত্যাগ করার পর তাদের পদত্যাগপত্র গ্রহণ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। এর পরই স্পিকারের সঙ্গে বৈঠক করেন ইমরান।

এ সময় তিনি উল্লেখ করেন, বিরোধীদের সঙ্গে গণতন্ত্র এই আইন শৃংখলা নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। কিন্তু দুর্নীতি ও জবাবদিহিতার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ