সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঐক্য ছাড়া কোনদিন সফলতা আসবে না: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক, কিশোরগঞ্জ থেকে

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, ঐক্য ছাড়া কোনদিন সফলতা আসবে না। এ দেশে ইসলাম কেন্দ্রিক কোন কিছু করতে চাইলে সর্বপ্রথম ঐক্যের প্রয়োজন। আমাদেরকে গিবত, শেকায়েত, পরনিন্দা ছাড়তে হবে। রাজনীতি যারা করেন তাদের উদ্দেশে বলেন, রাজনীতি করতে হলে সাহাবায়ে কেরামের আদর্শের রাজনীতি করতে হবে। এ ছাড়াও তিনি আত্মশুদ্ধির নানান দিক নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা করেন৷

আজ ৩০ ডিসেম্বর (বুধবার) বাদ মাগরিব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার খানকাহে আতহারিয়ার এক মজলিসে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলান শাব্বির আহমাদ রশিদ, আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস মাওলান শফীকুর রহমান জালালাবাদী, আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস মাওলানা ইমদাদুল হক (তলোলী হুজুর), শাইখুল হাদিস মাওলানা শামসুল ইসলাম, শাইখুল হাদিস মাওলান আশরাফুদ্দিন, জামিয়া নূরানিয়া তারাপাশার মুহতামিম মাওলান আবুল বাশার, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী, আল জামিয়াতুল ইমদাদিয়ার উচ্চতর হাদিস গবেষণা বিভাগের তত্বাবধায়ক মুফতি সুহাইল আহমাদ, মাওলানা ফয়জুদ্দিন, মাওলানা মাজহার শাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আজিজুর রহমান জার্মানি, ড. সজিবসহ কিশোরগঞ্জের ইমাম ও উলামা পরিষদের শতাধিক উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মুসুল্লি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ