সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র হলেন বিএনপির অলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনের বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি ৪০৪১ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩১৪১ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ছালেক মিয়া পেয়েছেন ২৫৯৯ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার ছাদেকুল ইসলাম স্বাক্ষরিত এই ফলাফল ঘোষনা করা হয়। এর পূর্বে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পযন্ত ইবিএম’এ ভোট গ্রহণ করা হয়।

তবে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি হওয়ার কারণে ৪টার পরও কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। পৌরসভায় ৬ জন মেয়র, কাউন্সিলর ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ