মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগে অধ্যাদেশ জারি, তারপর এইচএসসির ফল হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করায় দুই পরীক্ষার ফলের গড় করে ফল প্রকাশ করতে অধ্যাদেশ জারি করতে হবে। শিগগির এই অধ্যাদেশ জারি হবে, তারপর ফল প্রকাশ করা হবে।’

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাসংক্রান্ত আইন রয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। খুব শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।

তিনি বলেন, জেএসসি এবং এসএসসির বিষয়ের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। কোন কোন বিষয় সমন্বয় করা হবে তা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, কোনো শিক্ষার্থী ফলাফলে সংক্ষুব্ধ হলে তারা বোর্ডে আবেদন করতে পারবেন। আশা করি, সংক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটবে না। ফরম পূরণের অব্যয়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘ফরম পূরণের অব্যয়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে।’ গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনা সংক্রমণের বিস্তার রোধে তা স্থগিত করা হয়।

মতবিনিময়কালে আরো বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ