সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার রাজধানীর কিছু এলাকায় পাইপলাইন মেরামতের কারণে চার ঘণ্টা গ্যাস থাকবে না। মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড ও হাতিরপুলসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পান্থপথে বসুন্ধরা গলি ও নিউমার্কেট এলাকায় গ্যাসের পাইপলাইন মেরামত করা হবে। তাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ওই এলাকাগুলোর আবাসিক, সিএনজি, শিল্প ও বাণিজ্যিকসহ সব ধরনের গ্রাহকেরা গ্যাস পাবেন না। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ