সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মেডিকেলের নর্দমায় নবজাতকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মিলনায়ন সংলগ্ন নর্দমা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, হয়তো কেউ পরিচয় গোপন করতে ছেলে শিশুটির মরদেহে নর্দমায় ফেলে গেছে। নগরীর রাজপাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মাজহারুল বলেন, ‘সকালে এলাকাবাসী নর্দমায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ