সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সেক্রেটারী মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি করা হয়েছে মাওলানা জুনাইদ আল হাবীবকে ও সেক্রেটারী করা হয়েছে মাওলানা মামুনুল হক।

গত ২৩ ডিসেম্বর (বুধবার) জোহরের পর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় আমিরে হেফাজতের কার্যলয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আমীরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা সদস্য আল্লামা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম।

মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেয মুহাম্মদ ফয়সাল ও আলহাজ্ব মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ