সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে মুসলমানদের ঈমান-আকীদার, তাহযিব তামুদ্দুনের উপর আঘাত করা হচ্ছে। দুর্নীতি, জুলুম, নির্যাতনের মহোৎসব চলছে। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতি আর ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণ পিষ্ট। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় স্বাতন্ত্রতা সমুন্নত রাখতে ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিকল্প নাই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

শুক্রবার সকাল ১০টায় নয়া পল্টনের সাংগ্রিলা ইন রেস্টেুরেন্টে খেলাফত মজলিস ঢাকা মহানগরী মতিঝিল- কোতয়ালী জোনের উদ্যোগে দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক।

মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, মাওলানা জুনায়েদ গুলজার, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হাফেজ মাওলানা ইলিয়াস আহমদ, পীরে কামেল মাওলানা নূরুল ইসলাম ফরায়েজী, কে এম ইমরান হেসাইন, এডভোকেট এনায়েত রাব্বী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ