শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ব্যঙ্গচিত্র এর প্রতিবাদে শুধু মিছিল নয় বুদ্ধিবৃত্তিক পদক্ষেপও প্রয়োজন: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ।।

রাজধানী ঢাকার মুগদা এলাকায় জামিয়া মাদানিয়া মাদরাসার বহুতল ভবন ও শারিয়া অনুষদ উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার রোদেলা দুপুরে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী। ইমতিয়াজ উদ্দিন সাব্বিরের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া মোতাওয়াল্লি জামান উদ্দিন।

প্রধান অতিথির ভাষণে জনাব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আমরা পারিবারিকভাবেই দিন ধর্ম ইসলামের খেদমতের জন্য অনুপ্রাণিত হয়ে আসছি। ধর্মীয় শিক্ষা, সততা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এখন গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র তীব্র নিন্দা জ্ঞাপন করে তিনি বলেন, আমাদের শুধু ব্যঙ্গ চিত্রের জন্য মিছিল-সমাবেশ করলেই হবে না, বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও বিজ্ঞান ভিত্তিক চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি। জামিয়া মাদানিয়ার সফলতা কামনা করে বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেক্টরে কাজের অফুরন্ত সুযোগ রয়েছে। হালাল হারাম স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ব্যাংকিং সেক্টরে আলেমদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির ভাষণে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের তাফসীর হাদীস ও ফেকার পাশাপাশি বিজ্ঞানে মনোযোগী হওয়া প্রয়োজন। ইবনে খালদুন, আল বেরুনী, ইবনে সিনা ,ওমর খৈয়ামসহ পৃথিবীখ্যাত মুসলিম বিজ্ঞানীদের শূন্যতা পূরণ করা প্রয়োজন। প্রচন্ড মেধাবী কওমি শিক্ষার্থীরাই পারে জাতির এই শূন্যতা পূরণ করতে। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং হায়াতুল উলিয়া নেতৃবৃন্দের কাছে তিনি মাদ্রাসা সিলেবাসে বিজ্ঞান অন্তর্ভুক্তির আবেদন জানান।

সভাপতির ভাষণে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, মাদরাসার শিক্ষা সিলেবাস এর আধুনিকায়ন এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে যাত্রা শুরু করেছে জামিয়া মাদানিয়া মাদ্রাসা। এই জনপদে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শুভেচ্ছা বক্তব্য জামাল উদ্দিন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ