শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

তাবলিগের মেহনতে দীনের পথে আসা ৫ ক্রিকেটারের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম।।

তিনদিনের তাবলিগ জামাতে অংশ নিয়েছেন পাঁচজন ক্রিকটোর। ধানমণ্ডির ঈদগাহ মসজিদে তাবলিগ জামাতে দিনের মেহনতে অংশ নিতে মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন রাজিব, সোহরাওয়ার্দী শুভ, মার্শাল আইয়ুব ও জাভেদ ওমর বেলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাবলিগে অংশ নেয়ার ছবিটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, মসজিদে তাবলিগের বিভিন্ন আমলে অংশ নিচ্ছেন এ তারকা ক্রিকেটাররা। এক প্লেটে বসে খাবার খেতেও দেখা যায় তাদের।

ক্রিকেটারদের তাবলিগে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগের দায়িত্বশীল মুফতি উসামা ইসলাম। তিনি জানান, এই তারকা ক্রিকেটাররা ধানমন্ডি ঈদগাহ মসজিদে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার জামাতে আমাদের সঙ্গে সময় দিয়েছেন। প্রথম দুই দিন তারা অল্প সময় দিলেও শুক্রবার পুরোদিন তারা জামাতের সঙ্গেই ছিলেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ছয় দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টের আগে সোমবার থেকে জাতীয় দল এবং এইচপির বাইরে থাকা ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস টেস্ট শুরু হবে।

ফিটনেস টেস্টের তালিকায় যেসব ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে নাম আছে মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, মার্শাল আইয়ুবের। ফিটনেস টেস্টে উতরালেই ড্রাফটের তালিকায় রাখা হবে তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ