শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কালিয়াকৈরে ট্রেন-বাস সংঘর্ষ : ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় ট্রেন-বাস সংঘর্ষে পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নিলে শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়। জয়দেবপুর জংশনের প্রধান মাস্টার মুহা. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বাসযাত্রী এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে এসআই মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহা. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ