বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী মানুষ বাঁচে স্বপ্ন দেখে

নারীকে দায়িত্ব দেয়াসহ সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে রোববার বেশ কয়েকটি আদেশ জারি করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানাচ্ছে, বাদশাহ সালমান এসব আদেশে শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও দু‘জন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী।

সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করে আদেশ জারি করলেন সৌদি রাজতন্ত্রের প্রধান বাদশাহ সালমান। কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আব্দুলাজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান।

এ ছাড়াও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রোববার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে নিয়োগ দিয়েছেন।

সূত্র: রয়টার্স

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ