মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ভারতের ত্রিপুরায় করোনায় মৃতের পরিবার পাবে ১০ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের স্থানীয় সরকার। মোট তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করা হবে। এর মধ্যে প্রথম দুই কিস্তি তিন লাখ টাকা করে এবং শেষ কিস্তিতে বাকি চার লাখ টাকা দেয়া হবে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের তালিকা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের টাকা দেয়ার ব্যবস্থা করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এর আগে গত ৭ মে মাসে ওই ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী, সাধারণ নাগরিকদের পাশাপাশি চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিকস, পুলিশ, সাংবাদিক, সাফাইকর্মী, আইসিপি স্টাফ, আশা কর্মী, প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারীর পরিবারও এই টাকা পাবে।

এ বিষয়ে ত্রিপুরা কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেন, ক্ষতিগ্রস্তদের হাতে টাকা পৌঁছানোর পরই মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করা যাবে। কারণ এ ধরনের প্রতিশ্রুতি সরকার আগেও বেশ কয়েকবার দিয়েছিল। কিন্তু কখনোই বাস্তবায়িত হয়নি। তাছাড়া এবারও ঘোষণার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো ক্ষতিপূরণ দেয়া হয়নি।

উল্লেখ্য, মহামারি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ