শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই বিজয়ী হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব: ইসলামী আন্দোলন প্রার্থী ফিরোজ ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশি হামলার নিন্দা মাওলানা আজহারীর ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা যুক্তরাজ্যের ভিসা প্রসঙ্গে হাইকমিশনের নতুন বার্তা ভোট কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: রেজাউল করীম রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে

‘ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাইসহ কেউ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের উদ্দেশে বলেছেন, তোমরা যারা এতিম, তাদের ব্যথা আমরা বুঝি। আমিও একদিন ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাইসহ কেউ নেই। সে কারণে আমরা এতিমদের দুঃখ বুঝি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে আজ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা সব সময় তোমাদের মতো এতিম এবং অসহায়দের কথা ভাবি। এজন্য তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে দেয়া যায় আমরা সে চিন্তা করি। তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বাস্তবায়ন করেছি। আমাদের জীবনে তোমরাই সবচেয়ে আপনজন। এজন্য আমাদের পরিবারে যে কারো জন্মদিনে আমরা বাইরে বড় করে কোনো অনুষ্ঠান না করে তোমাদের মত এতিমদের কাছে আমরা মিষ্টি ও খাবার পাঠাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ