বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে দিন দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা। রাজধানী জেরুসালেমে তার বাসভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।

রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ ও করোনা মোকাবিলায় ব্যর্থতার কারণে তাঁর পদত্যাগের দাবি করছে আন্দোলনকারীরা। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন, বিভিন্ন রাস্তার মোড়, ব্রিজের নিচে জড়ো হয় বিক্ষুব্ধরা।

বিক্ষোভ থেকে নেতানিয়াহুর উদ্দেশে বড় করে ব্যানারে লেখা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে’। শনিবার সেটি নেতানিয়াহুর ভবনের দিকে ধরে রাখে বিক্ষুব্ধ ইসরায়েলিরা। তারা ইসরায়েলের পতাকা নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকার মহামারি থামাতে ব্যর্থ হয়েছে।

একইসঙ্গে, কর্মসংস্থান কমে যাচ্ছে, ব্যবসা ক্ষতিগ্রস্থ হচ্ছে।গত কয়েক সপ্তাহ ধরেই এ ধরনের বিক্ষোভ চলছে ইসরায়েলে। দেশটির গণতন্ত্র ধ্বংসের অভিযোগও আনা হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। শনিবার নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে এই আন্দোলনকে ‘বামপন্থীদের দাঙ্গা’ বলে আখ্যায়িত করেছে।

একইসঙ্গে তাদের দাবি, ইসরায়েলি টিভি চ্যানেলগুলোও বামপন্থীদের আন্দোলনকে উৎসাহিত করছে। এদিকে বিক্ষোভের মধ্যেই নেতানিয়াহু তাঁর টুইটার পাতায় লেখেন, তাঁর সরকার ইসরায়েলের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে তাতে বিক্ষোভে ভাটা পড়েনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ