বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হার্টের জন্য সবচেয়ে উপকারী যেসব ব্যায়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের এই সংঙ্কটপূর্ণ সময়ে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্তরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এজন্য হার্টকে ভালো রাখতে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে যেগুলো হার্টের জন্য সবচেয়ে ভালো।

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতের মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তিলক সুবর্ণা।

ইতিবাচক জীবনযাত্রা স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে ভালো উপায়। এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে জেনে রাখা ভালো যে, একটি নির্দিষ্ট ধরনের শারীরিক ক্রিয়াকলাপ বা অনুশীলন রয়েছে যা করোনারি হার্ট ডিজিজকে উপশম করতে সহায়তা করে।

ডা. তিলক সুবর্ণা বলেন, হার্টের জন্য ভাল ব্যায়াম হলো আইসোমেট্রিক ব্যায়াম। যেগুলো শরীরের সমস্ত পেশী ব্যবহার করা হয়। আইসোমেট্রিক অনুশীলনের উদাহরণ হলো হাঁটাচলা, দৌড়, সাঁতার, সাইকেল চালানো ইত্যাদি।

এসব ব্যায়াম করলে শরীরের ক্যালরি খরচ হয়, যা আদর্শ ওজন বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত সাধারণ ঝুঁকির কারণগুলি নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। এসব ব্যায়াম হার্টের ধমনিগুলোকে আর কার্যকরী করে তোলে এবং বিশ্রাম হ্রাস করে। এর ফলে হার্ট আরও চাপ সহ্য করতে প্রস্তুত থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ