বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন ৫দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর দুইজন হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে গুলশানের একটি হোটেল থেকে ফয়সালকে গ্রেফতার করে র‌্যাব। রোববার দুপুরে ডা. আবুল হাসনাত ও শাহজির কবির সাদিকে হাসপাতাল থেকে আটক করা হয়। গ্রেফতারের পর ফয়সাল আল ইসলামকে জিঞ্জাসাবাদ শেষে আজ গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় সোমবার র‌্যাব বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলাটি করে। মামলায় হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. মুহা. আবুল হাসনাত এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আসামি করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ