|| মিনহাজ উদ্দীন আত্তার ||
একটি শিশুর হাসি মানেই একটি জাতির ভবিষ্যতের হাসি। যে হাতে থাকার কথা ছিল বই, রঙিন পেন্সিল কিংবা খেলনার পুতুল; যে চোখে থাকার কথা ছিল পৃথিবীকে জানার বিস্ময় আর স্বপ্নের আলো—সেই কোমল হাত ও স্বপ্নময় চোখ যখন সহিংসতার শিকার হয়, তখন শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের বিবেক আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার শিশু মাহিদা, জামালপুরের মরিয়ম বুশরা কিংবা বাগেরহাটের মুসলিমার মতো নিষ্পাপ মুখগুলো আজ আর আমাদের মাঝে নেই। তাদের শৈশব থেমে গেছে নির্মমতার কাছে। স্বজনদের কান্না, মায়ের বুকভাঙা আর্তনাদ আর পরিবারের অসহায়ত্ব আমাদের সামনে এক কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে দেয়—আমাদের রাষ্ট্র, সমাজ ও আইনব্যবস্থা কি সত্যিই কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরেছে?
৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিà