বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

কেন্দ্রীয় ঔষধাগারের ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহা. শাহজাহানসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দেশে করোনা মহামারির মধ্যে মাস্ক ও পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবেই তাদের জিজ্ঞাসাবাদ করে সাংবিধানিক সংস্থাটি। অপর যে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন- সাবেক ডেস্ক অফিসার-৮ ডা. সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদ।

কেন্দ্রীয় ঔষধাগারের এই তিন জনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য‌্য।

এর আগে গত ১২ জুলাই (রোববার) তাদের নামে নোটিশ পাঠিয়ে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। নোটিশের প্রেক্ষিতেই আজ দুদকে হাজিরা দেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ