বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

‘প্লাজমা থেরাপি’ নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালে নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ২০০ মি.লি. প্লাজমা দেয়া হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্লাজমা নিয়ে আসা হয়। সেটি প্রয়োগের পর এখন ভালো আছেন বলেও জানান।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার ডা. সাইমুম আরাফাত পান্থ বলেন, ছয় বছর ধরে প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাচ্ছেন ডা. জাফরুল্লাহ। আজ (মঙ্গলবার) প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। জ্বর কমলেও কাশি বেড়েছে। আগামীকাল বুধবার পিসিআর টেস্ট করার সম্ভাবনা আছে।

এর আগে গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল নিজেই অ্যান্টিজেন কিট দিয়ে ডা. জাফরুল্লাহর করোনা টেস্ট করান। প্রাথমিক অবস্থাতেই রোগটি ধরা পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ