বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

‘মানুষের উদাসীনতা ভয়াবহ বিপদ ডেকে আনছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনা পরিস্থিতিতে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেকের উদাসীনতা ভয়াবহ বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি বলেন, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে হাট-বাজারে জনসমাগম করছেন। এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে এবং অবনতি ঘটাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের।

করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ, গৃহীত ও বাস্তবায়িত সিদ্ধান্ত দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী।

বিএনপির নেতারা পুরোনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষেধাগারের মরচে ধরা সমালোচনার তীর ছুঁড়ছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

তিনি আরও বলেন, তারা (বিএনপি নেতারা) জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নিবেন না। অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন, তাহলে এটাই কি বিএনপির রাজনীতি?

পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি বলেও মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন, অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন। এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান- মিথ্যাবাদী রাখাল বালকের মতো গল্পের সামিল।

করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগই জনগণের পাশে থাকে। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য, বলেও জানান ওবায়দুল কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ