বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ঈদের তোরণ নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। ঈদের আগের দিন তোরণ নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।

গতকাল রোববার রাত ৮টার দিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলে জানায় পুলিশ।

নিহত যুবলীগ কর্মী তাপস দাস (৩৪) উপজেলার কালাইয়া এলাকার বদু দাসের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাপস দাসকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, তোরণ নির্মাণকে কেন্দ্র করে রবিবার দুপুরের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তাপস দাস নামের একজন মারা গেছেন।

আহত দু’জনকে বরিশালে পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেন তিনি।

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বাউফল থানার সামনের সড়কে ডাকবাংলো সংলগ্ন স্থানে স্থানীয় এমপি আ স ম ফিরোজের পক্ষের তোরণ ভেঙে যায়।

সেখানে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের পক্ষের তোরণ নির্মাণ করতে গেলে এ দ্বন্দ্ব সৃষ্টি হয় বলে এ দলের একাধিক নেতাকর্মী বলছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ