বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব রহ. এর ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব রহ. এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজধানীর জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজ সোমবার আওয়ার ইসলামে পাঠানো এক শোক বাণীতে তিনি বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আমার বন্ধু্বর, দাওয়াতুল হকের বিভাগীয় আমির, মুহিউস্‌ সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহ. এর বিশিষ্ট খলিফা, চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরি মাদরাসার মুহতামিম, আমার ঘনিষ্ঠ বন্ধু, চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আল্লাহ তায়ালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন।

জানা যায়, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি জায়নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লমা মুফতি নুরুল হক রহ.এর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিম ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ